তৌফিক আলম চৌধুরী,নিজস্ব প্রতিনিধিঃ | রবিবার, ২০ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১২০ বার পঠিত | পড়ুন মিনিটে
বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা কতৃক পরিচালিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের আয়োজনে দক্ষিণ ইছাখালী, হাইলধর, আনোয়ারায় উত্তম ব্যবস্থাপনায় গাভী পালন বিষয়ক একটি খামার দিবস পালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিটের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সনজীব চন্দ্র নাথ, সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা আশিক চন্দ্র বর্মন এবং মমতার প্রাণিসম্পদ খাতের সদস্যবৃন্দ। অনুষ্ঠানের প্রধান আলোচক ডা. সনজীব চন্দ্র নাথ সঠিক নিয়ম মেনে উত্তম ব্যবস্থাপনায় গাভী পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি গাভী পালনে সঠিক খাবার ব্যবস্থাপনা এবং নিয়মিত কৃমিনাশক ও টিকা প্রদানের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন গরুকে পরিমিত খাবার প্রদানের পাশাপাশি প্রতি তিন থেকে চার মাস অন্তর গরুকে কৃমিনাশক খাওয়ালে গরুর সঠিক বৃদ্ধি নিশ্চিত হয়। পাশাপাশি তিনি গবাদিপশুর বিভিন্ন সংক্রমক রোগ যেমন, ক্ষুরা, গলাফুলা, তড়কা ও লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধের বিভিন্ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com