শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে ২জন নারীর মৃত্যু

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে ২জন নারীর মৃত্যু
২১

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পৃথক দুটি সাপের কামড়ের ঘটনায় ২জন নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের আব্দুল্লাহিল কাফির স্ত্রী শাহিদা বেগম (৩৫) ও কসবা ইউনিয়নের রেললাইনপাড়ার শাজাহানের স্ত্রী লতিফা বেগম (৪৫)।

নাচোল থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, ভোর সাড়ে ৫টার দিকে শাহিদা বেগম বাড়ির উঠোনে বটি ধার দিচ্ছিলেন। এ সময় একটি গোখরো সাপ তাকে দংশন করে। পরে তাকে স্থানীয় এক ওঝার কাছে নেওয়া হলে ওঝা ঝাড়ফুঁক করে বাড়ি পাঠিয়ে দেন। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে, লতিফা বেগমকে সাপে কামড় দেওয়ার পর প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দুই ঘটনাতেই বিষাক্ত গোখরো সাপ দংশন করে। পরে সাপ দুটিকে মেরে ফেলা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com