শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সদস্য প্রার্থী হিসাবে আলোচনায় কেয়া

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি   |   সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সদস্য প্রার্থী হিসাবে  আলোচনায় কেয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কালঘড়া গ্রামের কৃতি শিক্ষার্থী “মেহেরুন্নেসা কেয়া”। সে ঢাবিতে ফিলোসফি ডিপার্টমেন্ট এ তৃতীয় স্থান অর্জন করে গ্রাজুয়েশন শেষ করে এখন মাস্টার্সে অধ্যায়নরত । সে “ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর প্যানেল হতে কেন্দ্রীয় সদস্য পদে মনোনয়ন পেয়েছে”। এতে তার পরিবারের সবাই আনন্দিত। আজ তার বাবার মুখে অনেক দিন পর তৃপ্তির হাসি । ১৯৭৭ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন আস্থাভোটের মাধ্যমে দেশের জনগনের কাছে জানতে চান উনার প্রতি এবং উনার দ্বারা গৃহীত নীতি ও কার্যক্রমের প্রতি জনগণ আস্থাশীল কিনা, সে সময়ে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় “জনাব বাশারুল আলম শাহ কামাল” বিএনপি-কে ভালোবেসে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন।

পরবর্তীতে নবীনগর উপজেলা, বিএনপির নির্বাহী কমিটি থেকে শুরু করে রাজনীতির বিভিন্ন ধাপ পেরিয়ে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক পদে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উনার হাত ধরেই বিএনপির রাজনীতিতে তার তিন সন্তানের হাতেখড়ি এবং এই তিন সন্তানের একজন মেহেরুন্নেসা কেয়া ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এ বিষয়ে মেহেরুন্নেসার বড় ভাই মেহেদী হাসান রবি বলেন বড়ভাই হিসেবে দোয়া করি ইনশাআল্লাহ আমার বোন যেনো আমার বাবার শেখানো আদর্শ ধরে রেখে বিজয়ী হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারে। আমি জানি সে পারবে। সবার কাছে তার জন্য দোয়ার দরখাস্ত রইল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com