শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জুলাই স্মৃতি ডাবল টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধিঃ   |   বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুলাই স্মৃতি ডাবল টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
১২

ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী জিনদপুর মাঠে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হলো জুলাই স্মৃতি ডাবল টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ‎বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর নজরুল ইসলাম নজুর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই খেলায় সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি নুরুল ইসলাম।‎খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী আজিজুল রহমান লিটন।‎বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শহীদ সুজয়ের পিতা মো. শফিকুল ইসলাম, নবীনগর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী হাফেজ মুহাম্মদ সানাউল্লাহ, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জিনদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহর আল মামুন, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ও জেলা কমিটির সদস্য সাইফুল ইসলাম এবং ছাত্রনেতা ইয়াছিন মামুন প্রমুখ। ‎এসময় আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ‎ ‎সম্মাননা ক্রেস্ট পেয়ে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে এবং সমাজ থেকে অসামাজিক কর্মকাণ্ড দূর করতে সহায়ক ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”‎এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এম কে জসিম উদ্দিন, জহিরুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com