শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

আনোয়ার হোসেন   |   বুধবার, ০১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা
৫০

গাইবান্ধা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহমেদ ও উপ-সহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথের বিরুদ্ধে মামলা হয়েছে। দৈনিক মুক্ত খবর পত্রিকার জেলা প্রতিনিধি দিশা আক্তার বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় ওই দুই প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয়, সংবাদকর্মী দিশা আক্তার গত ২৪ সেপ্টেম্বর দুপুরে তথ্য ও বিজ্ঞাপন সংগ্রহের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যান।

এসময় তার সাথে ছিলেন আমাদের সময় এর জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, দৈনিক বাঙালির কন্ঠের শামীম রেজা ও দৈনিক ভোরের আওয়াজ এর আব্দুর মুনতাকিন জুয়েল। তথ্যের প্রয়োজনে সহকর্মীরা অন্যান্য কক্ষে এবং দিশা আক্তার উপ-সহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথের কক্ষে যান। তিনি পরিচয় দিয়ে তথ্য ও বিজ্ঞাপনের কথা বলতেই শিশির চন্দ্র দেবনাথ ক্ষিপ্ত হয়ে ওঠেন।

তিনি এক পর্যায়ে দিশা আক্তারের ওপর চড়াও হন। অশ্লীল ভাষায় গালিগালাজ করে দিশা আক্তারকে শারীরিকভাবে আক্রমণ করেন উপ-সহকারী প্রকৌশলী শিশির চন্দ্র। এ সময় শিশির চন্দ্র দেবনাথ সংবাদকর্মী দিশার হাত থেকে স্মার্ট মোবাইল ফোনও কেড়ে নেন। এ ঘটনায় দিশা আক্তার গত ৩০ সেপ্টেম্বর সদর থানায় নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহমেদ ও উপ-সহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথকে আসামি করে মামলা করেন।

মামলা নং-৪৯। এ ব্যাপারে জানতে চাইলে মামলায় অভিযুক্ত শিশির চন্দ্র দেবনাথ বলেন, মামলার বিষয়ে কিছু জানিনা, আমি ছুটিতে আছি। অপর অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ বলেন, মামলা হয়েছে, আমরাও ব্যবস্থা নিবো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com