শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দুর্গাপুর মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনকেঘীরে উৎসবের আমেজ

আসাদুজ্জামান তালুকদার:   |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুর্গাপুর মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনকেঘীরে উৎসবের আমেজ
১৬

আগামী ২৪ অক্টোবর (শুক্রবার) নেত্রকোণা জেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- ২৫৭৪)এর অন্তর্ভুক্ত দুর্গাপুর উপজেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন। নির্বাচনকে ঘীরে ভোটার ও প্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ২৯৫১ জন ভোটারের এ নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ সভাপতি পদে ২জন ও দপ্তর সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মাঝে বাকী ৬ টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে ওসমান গনি ডাব প্রতীকে, সুমন মিয়া বাইসাইকেল প্রতীকে, দেয়াল ঘড়ি প্রতীকে বাবুল মিয়া। আর সাধারণ সম্পাদক পদে নূরুল হক চাকা প্রতীকে ও রুকন উদ্দিন মোটরসাইকেল প্রতীকে, সহ-সভাপতি পদে চেয়ার প্রতীকে মানিক ফকির ও নজরুল ইসলাম হারিকেন প্রতীকে, দপ্তর সম্পাদক পদে মই প্রতীকে উজ্জ্বল দে, আনারস প্রতীকে নজিবুর রহমান সৈকত প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com