শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আজ শুভ উদ্বোধন হলো মিশিগান বইমেলার

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   রবিবার, ০৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আজ শুভ উদ্বোধন হলো মিশিগান বইমেলার
৮৯

মিশিগান বইমেলা ২০২৫–এর শুভ উদ্বোধন হয়েছে। সূর্যঝলমলে বিকেলে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনটির আনুষ্ঠানিকতা। এরপর শান্তির প্রতীক সাদা পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা ও মিশিগান বইমেলার আহ্বায়ক ডাঃ দেবাশীষ মৃধা।

উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন বেঙ্গলি কালচারাল সেন্টারের চিফ কর্ডিনেটর ও মিশিগান বইমেলার সদস্য সচিব মৃদুল কান্তি সরকার, মিশিগান বইমেলার যুগ্ম আহ্বায়ক চিনু মৃধা, চিন্ময় আচার্য‍্য, এবং আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা। তাঁদের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই আয়োজন এখন পরিণত হয়েছে মিশিগান প্রবাসী বাংলা ভাষাভাষী সমাজের অন্যতম সাংস্কৃতিক উৎসবে।

বইমেলায় অংশ নিয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নামী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশের পক্ষ থেকে এসেছে বাতিঘর, প্রথমা, অনন্যা, আর যুক্তরাষ্ট্র থেকে উপস্থিত নিউ ইয়র্কের মুক্তধারা প্রকাশনী। স্থানীয় প্রকাশকদের মধ্যে বর্নমালা মিশিগান, শব্দপত্র প্রকাশনাসহ আরও অনেক প্রতিষ্ঠান তাদের বই প্রদর্শন ও বিক্রির আয়োজন করেছে।

প্রথম দিনেই শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ম্যাথ অলিম্পিয়াড যা ছিলো মেলার অন্যতম আকর্ষণ। বিকালে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সনদপত্র।

বইমেলার মাঠে ছিল সারি সারি বাংলাদেশি খাবারের দোকান, আড্ডা, গান, হাসি আর আনন্দের ঢেউ। বাংলা বই, সংস্কৃতি ও ভাষার প্রতি ভালোবাসাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই মেলা এখন এক আনন্দমুখর উৎসবের নাম যেখানে প্রজন্মের পর প্রজন্ম হাতে হাত রেখে বলছে, “আমার ভাষা, আমার বই, আমার গর্ব মিশিগান বইমেলা।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com