শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লালমনিরহাটের হাতীবান্ধায় পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধিঃ   |   শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লালমনিরহাটের হাতীবান্ধায় পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার
৯৬

লালমনিহাটের হাতীবান্ধা উপজেলায় মাটি কাটার সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ভেকু মেশিন দিয়ে মাটি খননের সময় শেলটি দেখতে পান চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেনের জমিতে ভেকু দিয়ে মাটি কাটার সময় হঠাৎ মর্টার শেলটি চোখে পড়ে চালকের। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা শেলটি দেখতে সেখানে ভিড় করে। স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন আমাকে ফোনে জানালে দ্রুত সেখানে যাই এবং হাতীবান্ধা থানায় জানাই পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী জানান, পরিত্যক্ত মর্টার শেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে ফরওয়ার্ডিংসহ বিজ্ঞ আদালতকে বিষয়টি অবহিত করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com