শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

র‍্যাবের অভিযানে এয়ারগানসহ ৭২০ টি গুলি উদ্ধার

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি   |   সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

র‍্যাবের অভিযানে এয়ারগানসহ ৭২০ টি গুলি উদ্ধার
৩৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯ বিশেষ অভিযান পরিচালনা করে ২টি এয়ারগানসহ ৭২০ পিস গুলি (প্যালেট) উদ্ধার করেছে। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ (১৯/১/২৬) উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর এলাকার একটি পুকুর পাড়ে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ -এর একটি চৌকস দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উন্নতমানের দুটি এয়ারগান এবং প্লাস্টিকের বক্সে রাখা ৭২০ টি গুলি উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া র‍্যাব-৯ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুর নবী বিকেলে এ তথ্য জানান। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন- আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com