শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন”

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন”
১০০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে কাস্তে প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্মল চন্দ্র রবি দাস। পেশায় তিনি একজন জুতা মেরামতকারী, পাদুকাশিল্পী বা চর্মশিল্পী হিসেবে পরিচিত।

অভাব-অনটনের মধ্যেই বেড়ে ওঠা নির্মল চন্দ্র রবি দাসের শিক্ষাজীবন অষ্টম শ্রেণি পর্যন্ত সীমাবদ্ধ। তবে জীবনের কঠিন বাস্তবতা তাকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেয়নি, বরং সাধারণ মানুষের দুঃখ-কষ্ট আরও কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে।
তিনি বলেন, ফুলছড়ি ও সাঘাটার নদীভাঙন কবলিত এলাকার মানুষ বছরের পর বছর সর্বস্ব হারাচ্ছে, অথচ তাদের কথা খুব কমই শোনা যায়। নির্বাচিত হলে তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দাবি-দাওয়া জাতীয় সংসদে তুলে ধরতে চান।

নির্মল চন্দ্র রবি দাসের মতে, রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, বরং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যম হওয়া উচিত। সেই বিশ্বাস থেকেই তিনি এই নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানান।

স্থানীয় ভোটারদের অনেকেই বলছেন, অভিজাত রাজনীতির বাইরে এসে একজন শ্রমজীবী মানুষের প্রার্থী হওয়া নির্বাচনী মাঠে ভিন্নমাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, ভোটের রায়ে সাধারণ মানুষের এই কণ্ঠ কতটা প্রতিফলিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com