শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডোমারে ছাত্রশিবিরের মিছিল ও লিফলেট বিতরন

আলমগীর হোসেন,ডোমার(নীলফামারী)প্রতিনিধি :   |   সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডোমারে ছাত্রশিবিরের মিছিল ও লিফলেট বিতরন
১১৮

নীলফামারীর ডোমারে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা, মিছিল ও লিফলেট বিতরন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে ডোমার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ডোমার উপজেলা সভাপতি মো. আল আমিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নীলফামারী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রেজাউল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এইচআরডি সম্পাদক রবিউল ইসলাম, সাবেক নীলফামারী জেলা সভাপতি নুর ইসলাম, ডোমার উপজেলা যুব বিভাগের সভাপতি মো. সোহেল রানা সহ আরও অনেকে।

বক্তারা বলেন, আমরা যদি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চাই তাহলে গণভোটে হ্যা এর পক্ষে ভোট দিতে হবে। গণভোটের মধ্য দিয়ে যারা নারীদের হেনস্তা করে, চাঁদাবাজি করে এবং নানান অপকর্ম করে তাদের বিরুদ্ধে হ্যাঁ এর পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ শেষে ডোমার বাস স্টান্ডে এসে শেষ হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com