শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরের পৌর এলাকায় নদী ভরাট করে বালুর ব্যবসা

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি   |   শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরের পৌর এলাকায় নদী ভরাট করে বালুর ব্যবসা
৬৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জল্লায় বুড়ি নদীর তীর ভেকু দিয়ে কেটে বাঁধ নির্মাণ করে নদী জায়গা দখল করে বালুর ব্যবসা প্রস্তুতি চলছে। নবীনগরের পৌর এলাকার জল্লা-কনিকারা সেতুর নিচে সড়ক ঘেঁষে এই অবৈধ কর্মকান্ড পরিচালিত হচ্ছে।

 

আজ (২০/২/২৬) সরেজমিনে গিয়ে দেখা যায়- বুড়ি নদী শুকনো থাকায় তীর থেকে নদীর গভীরে ভেকু দিয়ে মাটির বাঁধ তৈরি করা হয়েছে। স্থানীয়রা জানায়- কিছু দিন যাবত এলাকার একটি সঙ্ঘবদ্ধ চক্র প্রভাবশালীদের ছত্রছায়ায় নদী ভরাট করে এখানে বালু ব্যাবসার উদ্যোগ নিয়েছে। ভয়ে তাদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়- নদীর জায়গা দখল করা আইনত দন্ডনীয় অপরাধ।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন-“খোঁজ খবর নিয়ে দেখছি নদী দখলের অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নদী ও প্রকৃতি সুরক্ষা সংগঠনের সভাপতি শামিম আহামেদ জানান-“বুড়ি নদী এমনিতেই ভড়াট হয়ে যাচ্ছে। খোঁজখবর নিয়ে নিচ্ছি নদী দখলের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবী জানান তিনি।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com