মোঃ সবুর খাঁন, কচুয়াঃ | রবিবার, ০১ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৭৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছা জামালিয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ ই ফেব্রুয়ারী শনিবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যবসায়ীদের স্বতঃফুর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী ১শ ৩৫ জন ভোটার সভাপতি ও সম্পাদক পদে তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট প্রদান করেন। দুটি পদের বিপরীতে ৭জন প্রার্থী তুমূল প্রতিদন্ধিতা করেন।
এ নির্বাচনে মাঝিগাছা জামালিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শামীম মিয়াজীর প্রচেষ্টায় তার বড় ভাই ৫৭ ভোট পেয়ে সভাপতি পদে মোঃ মোস্তফা কামাল মিয়াজী পূনরায় সভাপতি ও সর্বোচ্চ ৮৪ ভোট পেয়ে আপন ভাতিজা ইঞ্জিনিয়ার মোঃ সজিব মিয়াজী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এই নির্বাচন দীর্ঘ ৪০বছর পর চমক দেখালেন আপন চাচা-ভাতিজা।
তাছাড়া, সভাপতি পদে অপর প্রতিদন্ধি প্রার্থী শাহজাহান চৌধুরী পেয়েছেন ৪১ ভোট ও মজিবুল হক মজনু পেয়েছেন ৩৩ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অপর নিকটতম প্রার্থী শাহজাহান খান পেয়েছেন ২৩ ভোট ও আবদুল মান্নান পেয়েছেন ১৫ ভোট।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন ফয়েজ আহমেদ প্রধান ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শহীদুল ইসলাম ভূইয়া, মহিউদ্দিন চৌধুরী, মোঃ হারুনুর রশিদ ও রবিউল করিম (রবি)।
এদিকে নব-নির্বাচিত সভাপতি মোঃ মোস্তফা কামাল মিয়াজী ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী চাচা-ভাতিজা ইঞ্জিনিয়ার সজীব মিয়াজীর এ বিজয় ‘কে ব্যবসায়ীদের বিজয় দাবী করে
শিক্ষামন্ত্রী ডঃ আ ন ম এহসানুল হক মিলন ও কচুয়া উপজেলা উত্তর বিএনপি সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাজারের সাধারণ ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com