শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা প্রিমিয়ার লীগ সিজন-৭ এর ফাইনাল অনুষ্ঠিত

ফারিয়াজ ফাহিম,জামালপুর :   |   বুধবার, ২৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা প্রিমিয়ার লীগ সিজন-৭ এর ফাইনাল অনুষ্ঠিত
১২৬

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “ভাটারা প্রিমিয়ার লীগ (বিপিএল)” সিজন-৭ এর ফাইনাল খেলা।

বুধবার দুপুরে ভাটারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচ ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবমুখর পরিবেশে রূপ দেয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় শক্তিশালী দুই দল—ইত্যাদি সুপার জায়েন্টস ও রয়্যাল স্ট্রাইকার্স। শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন উপস্থিত দর্শকরা। খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্স ও রোমাঞ্চকর মুহূর্তে ম্যাচটি হয়ে ওঠে বেশ আকর্ষণীয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ভাটারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ খান। এ সময় তিনি খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত ও সুস্থ ধারায় এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৬ নং ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি এড.হুমায়ুন কবীর খান,ইউনিয়ন বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক রোহানি তাজ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন।

আয়োজন কমিটি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উক্ত টুর্নামেন্টের সভাপতি তারিকুল ইসলাম খান (তপন), সহ সভাপতি ও সঞ্চালক মহিউদ্দিন সরকার শিমুল ও পুরো টুর্নামেন্টের  সার্বিক তও্বাবধানে ছিলেন মহব্বত হোসাইন খান(মুন্না)।

বৃষ্টি বিঘ্নিত খেলায়  ইত্যাদি সুপার জায়েন্টসকে হারিয়ে সিজন-৭ এর চ্যাম্পিয়ন হয় রয়্যাল স্ট্রাইকার্স।খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও আয়োজক কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।।

স্থানীয়দের মতে, এমন আয়োজন তরুণদের মাঝে ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com