শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ও গ্রামবাসীর যৌথ সতর্কতায় পুশইনের চেষ্টা ব্যর্থ

বদিউজ্জামান রাজাবাবু   |   শনিবার, ০৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ও গ্রামবাসীর যৌথ সতর্কতায়  পুশইনের চেষ্টা ব্যর্থ

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকায় সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশের একটি প্রচেষ্টা বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ সতর্কতায় প্রতিহত হয়েছে। বিজিবির দাবি, ভারতের অভ্যন্তরে সন্দেহজনক ব্যক্তিদের অবস্থানের তথ্য পাওয়ার পর সীমান্তে নজরদারি জোরদার করা হয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিএসএফ নিজস্ব যানবাহনে অন্যত্র নিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকায় সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশের একটি প্রচেষ্টা প্রতিহত হয়েছে বলে জানিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবির তথ্য অনুযায়ী, শুক্রবার (৩ জুলাই) রাত প্রায় ১১টার দিকে চকপাড়া বিওপির বিপরীতে ভারতের মুসলিমপাড়া এলাকায় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) পরিচালিত বর্ডার সিকিউরিটি লাইট কিছু সময়ের জন্য বন্ধ ছিল। একই সময়ে সেখানে কয়েকজন ব্যক্তির সমাগমের তথ্য পায় বিজিবি।

খবর পাওয়ার পর বিজিবির একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সতর্ক অবস্থান নেয় এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানায়, প্রায় ১২ জন ব্যক্তি শূন্যরেখা থেকে প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় অবস্থান করছিলেন। সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সতর্ক অবস্থান গ্রহণ করেন।

পরে শনিবার (৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ তাদের নিজস্ব যানবাহনে ওই ব্যক্তিদের মালদা হোল্ডার সেন্টারের উদ্দেশে নিয়ে যায় বলে বিজিবি জানতে পারে।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সীমান্তে সব ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল জোরদার করছে, গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এই সমন্বিত তৎপরতা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com