শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গুইমারা ৩০০ কৃষকের মাঝে ২৩০০ চারা বিতরন

দিদারুল হৃদয়   |   সোমবার, ০৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৭৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গুইমারা ৩০০ কৃষকের মাঝে ২৩০০ চারা বিতরন

 

খাগড়াছড়ির গুইমারায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় গুইমারা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে জালিয়াপাড়াস্থ সহকারি কৃষি অফিসারের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তোফায়েল আহম্মদ উপস্থিত থেকে কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন।
কর্মসূচির আওতায় উপজেলার প্রায় ৩০০ জন শ্রমিকের মাঝে ১,৫০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে আরও ৮০০টি বনজ ও ঔষধি চারা প্রদান করা হয়। একই সঙ্গে উপকারভোগীদের প্রত্যেককে ১০০ টাকা সমমূল্যের জৈব সার এবং গাছ রোপণ ও পরিচর্যার জন্য প্রয়োজনীয় খুঁটি বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জনগণের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বাড়াতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। তারা সকলকে বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com