নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৫৪০ বার পঠিত | পড়ুন মিনিটে
সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (CRP)-এর শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট (BHPI)-এর ফিজিওথেরাপি বিভাগের ২৯তম ব্যাচের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে গত ১৮ জুলাই নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Valorie Ann Taylor, Dr. Shohrab Hossein এবং Prof. Obaidul Haque। এছাড়াও বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা একজন দক্ষ, মানবিক ও নৈতিক ফিজিওথেরাপিস্ট হিসেবে নিজেদের গড়ে তোলার পাশাপাশি একাডেমিক শিক্ষা, ক্লিনিক্যাল প্রশিক্ষণ, গবেষণা এবং পেশাগত দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা শিক্ষক, সিনিয়র ও সহপাঠীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। নতুন শিক্ষাজীবনের সূচনায় শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসাহ, উদ্দীপনা এবং ভবিষ্যৎ নিয়ে দৃঢ় প্রত্যয়।
এরই ধারাবাহিকতায় আজ (২২ জুলাই) ২৯তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি ফটো সেশন অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে স্মৃতিময় মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। নতুন পথচলার স্মৃতি ধরে রাখতে এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।
উল্লেখ্য, বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট (BHPI) দেশের অন্যতম স্বনামধন্য স্বাস্থ্যবিষয়ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিবছর এ প্রতিষ্ঠান থেকে দক্ষ ফিজিওথেরাপিস্টসহ বিভিন্ন স্বাস্থ্য পেশাজীবী দেশ-বিদেশে সুনামের সঙ্গে সেবা প্রদান করে আসছেন।
ফিজিওথেরাপি বিভাগের ২৯তম ব্যাচের এ আনুষ্ঠানিক যাত্রা দেশের পুনর্বাসন ও স্বাস্থ্যসেবা খাতে নতুন সম্ভাবনার সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত শিক্ষক ও অতিথিবৃন্দ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com