শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিশিগানে স্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মিনহাজ চৌধুরীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কামরুজ্জামান হেলাল   |   সোমবার, ২৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিশিগানে স্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মিনহাজ চৌধুরীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

 

গতকাল রবিবার দুপুরে যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির স্বাদ রেস্টুরেন্টে বাংলাদেশি আমেরিকান মিনহাজ চৌধুরীর সাথে বাংলা গনমাধ্যম কর্মীদের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আগামী আগস্টের ৪ তারিখে মিশিগানে অনুষ্ঠিত হচ্ছে প্রাইমারি নির্বাচন মিশিগানে ডিস্ট্রিক্ট ১৪ থেকে স্টেট রিপ্রেজেন্টেটিভ পদে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিনহাজ চৌধুরী। মিনহাজ চৌধুরী তার বক্তব্যে বলেন নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টি, ছোট ব্যবসায় সহায়তা, অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা, সহজ লভ্য হেলথ এবং গাড়ির ইনস্যুরেন্স সহ নানা বিষয়ে কাজ করতে চান। এই সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মিনহাজ চৌধুরী বর্তমানে মিশিগান ডেমোক্র্যাট পার্টির ১৩ তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের নির্বাহী সদস্য (অ্যাট-লার্জ)। অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার (মিশিগান)-এর সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। উক্ত সংবাদ সম্মেলনে মিশিগানের গভর্নর প্রার্থী ক্রিস সোয়ানসন সহ ডেমোক্রেটিক পার্টির নেতারা এবং বাংলাদেশী আমেরিকান স্টেট সিনেট প্রার্থী, স্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী, সিটি কমিশনার এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com