নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৪৭২ বার পঠিত | পড়ুন মিনিটে
৫ই আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪:৩০ মিনিটে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম-এর ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আযম এবং বিশেষ অতিথি ছিলেন এনডিএম-এর উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন (ছাত্র আন্দোলন-এনডিএম)-এর কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েলের সভাপতিত্বে ও সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ছাত্র আন্দোলন-এনডিএম এর সাধারণ সম্পাদক শেখ ফরিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম ছাত্রনেতা ই এইচ পার্থ হক।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, ৫ই আগস্টের এই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে ছাত্র-জনতার বিজয়ের এক অনন্য মাইলফলক হয়ে থাকবে। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। ইএইচপি
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com