শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাঙ্গামাটির লংগদুতে নৌকাডুবিতে নিখোজ পিতার লাশ উদ্ধার তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামাটি)

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৮৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাঙ্গামাটির লংগদুতে নৌকাডুবিতে নিখোজ পিতার লাশ উদ্ধার তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামাটি)

 

১৭ আগস্ট, ২০২৬ ইং তারিখ সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার
কালাপাকুজ্যা ও গুলশাখালী ইউনিয়নের মধ্যবর্তী ১৪ নং বিলে নৌকাডুনিতে নিখোজ পিতা ছোট মাহিল্যা নিবাসী ফালান মিয়ার মরদেহ নিখোজের ১৬ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোট মাহিল্যা গ্রামের বাসিন্দা ৩০ বছর বয়সী ফালান মিয়া (পিতা মোঃ শাহাবুদ্দীন) মাছ ধরার একটি ছোট বোটে সার নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠ্যাৎ দমকা হাওয়ায় কাপ্তাই লেকে ও বিলের পানিতে তিব্র ঢেউয়ের সৃষ্টি হয়। বাড়ি ফেরার পথে কালাপাকুজ্যা ও গুলশাখালী ইউনিয়নের মধ্যবর্তী ১৪নং বিলে তিনি নৌকাডুবির শিকার হন। এ সময় তাঁর সঙ্গে ছিল ৮ বছর বয়সী ছেলে সন্তান।

নৌকা ডুবে যাওয়ার পরও দীর্ঘ সময় পানির মধ্যে নিজ সন্তানকে আগলে রেখে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন তিনি। একপর্যায়ে একটি বোট ঘটনাস্থলের কাছ দিয়ে যাওয়ার সময় তাদের দেখতে পায়। তখন নিজের জীবনের কথা না ভেবে সন্তানের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ছেলেকে ওই বোটে তুলে দেন ফালান মিয়া। উদ্ধার করতে আসা বোটচালক ফালান মিয়ার সন্তানকে উঠানোর সময় ফালান মিয়া পানির তিব্র স্রোত ও ঢেউয়ের মধ্যে নিখোজ হয়ে যান। সন্তানের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করে অনন্য পিতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করলেন ফালান মিয়া।

সন্তানকে নিরাপদে বোটে তুলে দেওয়ার পরপরই পানিতে তলিয়ে যান তিনি। পরে দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর প্রায় ১৬ ঘণ্টা পর লংগদু ফায়ার সার্ভিসের সদস্যরা ফালান মিয়ার মরদেহ উদ্ধার করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com