তাজ মাহমুদ | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৭১১ বার পঠিত | পড়ুন মিনিটে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ইং শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্রগ্রাম অঞ্চলের উদ্যোগে উপজেলা থানা শুরা ও কর্মপরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপি শিক্ষা শিবির সাফা আর্কেড অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জামায়াতের চট্রগ্রাম অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় এসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ শাহজাহানের সভাপতিতে ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক নুরুল আমীনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার (সাবেক এমপি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মোঃ আব্দুল হালিম, মাওলানা আবু তাহের মোঃ মাসুম, ড. এএইচএম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর মুহাম্মাদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় শুরা সদস্য মোঃ শাহজাহান চৌধুরী এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক আমিরুজ্জামান মিয়া, খাগড়াছড়ি জেলা আমীর সৈয়দ আব্দুল মোমেন, বান্দরবন জেলা আমীর মোঃ আব্দুস সালাম আজাদসহ অঞ্চল ও জেলা দায়িত্বশীলবৃন্দ।

প্রধান অতিথি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান পরিবর্তনশীল বাস্তবতায় দায়িত্বশীলদের নিজেদের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তুলতে হবে। কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার পাশাপাশি সময়ের বাস্তবতা, সমাজের পরিবর্তন ও মানুষের প্রয়োজন সম্পর্কে সচেতন থাকতে হবে। সমকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান ও প্রজ্ঞার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান সময়ে মতাদর্শিক, সামাজিক, নৈতিক ও সাংগঠনিক নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আবেগ নির্ভরতার পরিবর্তে দূরদর্শিতা, ধৈর্য, শৃঙ্খলা ও সঠিক জ্ঞানকে কাজে লাগাতে হবে। নিয়মিত অধ্যয়ন ও জ্ঞানচর্চার মাধ্যমে দায়িত্বশীলদের নিজেদের যোগ্যতা বৃদ্ধি এবং পরিবর্তিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করতে হবে। দায়িত্বশীলতাকে আমানত ও জবাবদিহিতার সঙ্গে সম্পৃক্ত করে সেক্রেটারি জেনারেল বলেন, সাংগঠনিক পদ কোনো ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়; এটি একটি দায়িত্ব। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রত্যেক দায়িত্বশীলকে আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজের দুর্বলতা চিহ্নিত করে তা সংশোধনের চেষ্টা করতে হবে। একই সঙ্গে পারস্পরিক পরামর্শ, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তরিকতা বজায় রাখতে হবে।
তিনি বলেন, মানুষের কাছে ইসলামের সৌন্দর্য ও সংগঠনের ইতিবাচক ভূমিকা তুলে ধরতে দায়িত্বশীলদের ব্যক্তিগত চরিত্র ও আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে মানুষের সঙ্গে আস্থা ও সম্পর্ক গড়ে তুলতে হবে।
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশে দুর্নীতি সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। তাঁর দাবি, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণের ফলে প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা ও জবাবদিহিতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর ভাষায়, দেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের এক মহোৎসবে পরিণত করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন না করাকে সরকারের ‘আত্মঘাতী সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। একই সঙ্গে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘটনায় সরকারের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে জনদুর্ভোগ লাঘব এবং দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়নে সরকারের প্রতি আহ্বান জানান সেক্রেটারি জেনারেল।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com