আব্দুস সালাম মোল্লা। | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৪২ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৭৬ দশমিক ১৪ শতাংশ। এ বছর কলেজটি থেকে জিপিএ-৫ অর্জন করেছে ২জন মানবিক বিভাগের শিক্ষার্থী।
প্রাপ্ত ফলাফল বিবরণী অনুযায়ী, কলেজটির (EIIN: 108728) মোট ২৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০১ জন। অনুপস্থিত ছিল তিনজন পরীক্ষার্থী।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ২০১ জন পাস করায় কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ৭৬ দশমিক ১৪ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে দুইজন মানবিক বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে।
কলেজটির ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফল বিবরণীতে শিক্ষার্থীদের রোল নম্বর অনুযায়ী প্রাপ্ত জিপিএ, অনুত্তীর্ণ (FAIL) এবং অনুপস্থিত (ABS) শিক্ষার্থীদের তথ্য উল্লেখ রয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রওয়ারী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফল অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ৬৩ জন উত্তীর্ণ হতে পারেনি। তবে এর মধ্যে তিনজন পরীক্ষায় অনুপস্থিত ছিল। ফলে পরীক্ষায় অংশগ্রহণ করেও উত্তীর্ণ হতে পারেনি ৬০ জন শিক্ষার্থী।
তবে চরভদ্রাসন সরকারি কলেজের শিক্ষকদের ও এলাকাবাসীওঅভিভাবকসহ
তুমি কি করছে রাজনীতিবিদদের আন্তরিকতায় পাঠদানে সুন্দর আকর্ষণীয়তা দেখা গেছে। বেপরোয়া বখাটে পনা হীন শিক্ষাবান্ধব কলেজটি
সুনামের শহীদ সগৌরবে দাঁড়িয়ে রয়েছে।
অপরদিকে আনোয়ারা মান্নান বেগ কলেজ EIIN-139710 হতে এ বছর ১১ জনএইচএসসি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে ১০জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পাশের হার ৯০.৯১%।
চরভদ্রাসন সরকারি কলেজে ফলাফল এক নজরে- শিক্ষা প্রতিষ্ঠান: গভর্নমেন্ট চরভদ্রাসন কলেজ- EIIN: 108728- মোট পরীক্ষার্থী: ২৬৭ জন।পরীক্ষায় উপস্থিত: ২৬৪ জন।উত্তীর্ণ: ২০১ জন। অকৃতকার্য : ৬০ জন। অনুপস্থিত: ৩ জন। পাসের হার: ৭৬.১৪ শতাংশ। জিপিএ-৫: ২ জন।
ব্যাপারে চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ চন্দ্র মোহন হালদার জানান, সাবেক অধ্যক্ষ আজাহারুল হকের নিজের হাতে গড়া সুন্দর মনোরম পরিবেশ কলেজ টি শিক্ষা,খেলাধুলা,
সহ শিক্ষা পরিবেশবান্ধব কলেজটি সবার ঐকান্তিক প্রচেষ্টা দিন উত্তরোত্তর সাফল্য কামনা করছেন। শিক্ষক ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মতৈক্যের ভিত্তিতে সাফল্য অর্জন করা সম্ভব বলে জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com