শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আমি মেম্বার নির্বাচিত হলে চন পাড়া কে মাদক মুক্ত একটি আদর্শ চন পাড়া হিসেবে গড়ে তুলবো / মেম্বার প্রার্থী শাহজাহান

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমি মেম্বার নির্বাচিত হলে চন পাড়া কে মাদক মুক্ত একটি আদর্শ চন পাড়া হিসেবে গড়ে তুলবো / মেম্বার প্রার্থী শাহজাহান

আসন্ন ইউপি নির্বাচনে রূপগঞ্জ উপজেলার কায়েত পাড়া ইউনিয়ন চন পাড়া ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় রয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও চানপাড়া পুনর্বাসন কেন্দ্রের মেম্বার পদপ্রার্থী মোঃ শাহজাহান।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন।
জানা গেছে আওয়ামী ফ্যাসিবাদের আমলে বিএনপি’র প্রত্যেকটি কর্মসূচিতে সামনে থেকে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি।
রাজনৈতিক সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর বিশ্বস্ত ও আস্থাভাজন ব্যক্তি তিনি।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায় দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকার কারণে ইতোমধ্যে তিনি চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মানুষের মনে জায়গা করে নিয়েছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে চনপাড়া ৯ নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।
শাহজাহান ছোটবেলা থেকেই চন পাড়া সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গে জড়িয়ে আছেন।

শাহজাহান সাংবাদিকদের কে জানান আমার প্রিয় অভিভাবক রূপগঞ্জ আসনে সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ভাই আমাকে অনুমতি দিলে আমি অবশ্যই চন পাড়া মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচন করব।এবং আমি যদি নির্বাচিত হই চন পাড়া থেকে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ,দুর্নীতি সহ সকল প্রকার অন্যায় মূলক কাজ নির্মূল করে চন পাড়া কে উন্নয়নমুখী একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com