শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাভাবিপ্রবিতে মানিকগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বনভোজন ও নবীনবরণ অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   |   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাভাবিপ্রবিতে মানিকগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বনভোজন ও নবীনবরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন,
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-এর উদ্যোগে গত ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, আনন্দঘন পরিবেশে বনভোজন ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির গন্তব্য ছিল ঐতিহাসিক সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর এবং পানাম নগর।

দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আনন্দ, উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে সময় কাটান। পাশাপাশি মানিকগঞ্জ থেকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নবীন শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তাঁদের নবীনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে এই বরণ অনুষ্ঠান সম্পন্ন করেন। এ সময় নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

এই সুন্দর ও স্মরণীয় আয়োজন বাস্তবায়নে মানিকগঞ্জের সম্মানিত শিক্ষকদের আন্তরিক সহযোগিতা, উৎসাহ ও পৃষ্ঠপোষকতা বিশেষ ভূমিকা রেখেছে। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনের শিক্ষার্থীরা।

বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের BGE বিভাগের অধ্যাপক ড. ফজলুল করিম, FTNS বিভাগের অধ্যাপক রোকেয়া বেগম, CSE বিভাগের সহযোগী অধ্যাপক এ.এস.এম. দেলোয়ার হোসেন, Economics বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন আল আব্বাসী ও সহযোগী অধ্যাপক রোকসানা আক্তার এবং Textile বিভাগের সহযোগী অধ্যাপক প্রীতি সরকারের প্রতি।

শিক্ষকদের এমন আন্তরিক সহযোগিতা, উদারতা ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা পুরো আয়োজনকে আরও সুন্দর ও প্রাণবন্ত করে তুলেছে। তাঁদের অবদান ও অনুপ্রেরণা শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত মূল্যবান। শিক্ষার্থীরা মনে করেন, শিক্ষকদের এমন আন্তরিক পৃষ্ঠপোষকতা শুধু একটি অনুষ্ঠানকে সফল করে না, বরং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করে।

সবশেষে, এই আয়োজনকে স্মরণীয় করে তোলার পেছনে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন, তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে মানিকগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com