শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিংগাইরে বাবার পাটের গুদামে ছেলের আগুন, পুড়ল ১৫ লাখ টাকার পাট

মোহসীন মোহাম্মদ মাতৃক, মানিকগঞ্জ:   |   রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিংগাইরে বাবার পাটের গুদামে ছেলের আগুন, পুড়ল ১৫ লাখ টাকার পাট

মানিকগঞ্জের সিংগাইরে ব্যবসার টাকার হিসাব নিয়ে বাবার সঙ্গে মনোমালিন্যের জেরে তাঁর পাটের গুদামে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এতে গুদামঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। পাশাপাশি গুদামে থাকা প্রায় ৩২০ মণ পাটের ৮০ শতাংশ পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গুদাম মালিক।

রোববার (৮ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার জামশা বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলের নাম রাসেল মোল্লা। তিনি ওই এলাকার সামেজুদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগে সকালে রাসেল মোল্লাকে গুদামের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে উত্তেজিত অবস্থায় তাঁকে গুদামের টিন ও দরজা ভাঙচুর করতে দেখা যায় বলে দাবি করেন স্থানীয়রা। পরে গুদামে আগুন লাগিয়ে তিনি সেখান থেকে চলে যান বলে অভিযোগ ওঠে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com