শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তজেলা ডাকাতদলের দুই সদস্য গ্রেফতার

শফিকুল ইসলাম বাদল   |   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তজেলা ডাকাতদলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে তিন বছর ও দুই বছর মেয়াদি সাজা পরোয়ানাও রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর রাত ১টা ২০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রাম এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. রাকিব (৩২) এবং একই এলাকার মৃত শের আলী মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৬)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মো. রাকিবের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ মোট ১০টি মামলা রয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে তিন বছর ও দুই বছর মেয়াদি পৃথক দুটি সাজা পরোয়ানা রয়েছে। অপরদিকে, সাইফুল ইসলামের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
গ্রেফতারের পর তাদের সাজা পরোয়ানামূলে এবং নিয়মিত মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com