শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে পদ্মা নদীর অবৈধ বাঁধ উচ্ছেদ, জাল ও চায়না দুয়ারি জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে পদ্মা নদীর অবৈধ বাঁধ উচ্ছেদ, জাল ও চায়না দুয়ারি জব্দ

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে অবৈধভাবে নির্মিত বাঁশের বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এ সময় বাঁধের সঙ্গে থাকা একটি বড় মাছ ধরার জাল ও ১০টি চায়না দুয়ারি জব্দ করা হয়। পরে জব্দ করা জাল ও চায়না দুয়ারিগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চর শালেপুর ও চর মির্জাপুরের মধ্যবর্তী পদ্মা নদীর সংযোগস্থলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সশস্ত্র আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, একই এলাকায় গত শুক্রবার (৬ নভেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে পদ্মা নদীতে নির্মিত অবৈধ বাঁশের বাঁধ, মাটির বাঁধ ও মাছ ধরার ফাঁদ অপসারণ করা হয়। এ সময় ২০টি চায়না জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছিল।

এরপর একই এলাকায় আবারও অবৈধ বাঁধ ও মাছ ধরার সরঞ্জাম ব্যবহারের বিষয়টি সামনে এলে সোমবার পুনরায় অভিযান চালিয়ে বাঁধটি উচ্ছেদ এবং অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com