সোহাগ মিয়া, রাজবাড়ী: | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
“পরিবর্তন সম্ভব! পরিবর্তন চাই! রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার ঐক্যবদ্ধ হোন”—এই স্লোগানকে সামনে রেখে গণসংহতি আন্দোলন, দৌলতদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর ২০২৬, রোজ মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তাহের কাজীর পাড়া এলাকার আক্কাস সরদারের বাড়িতে এই কর্মী সভার আয়োজন করা হয়।
গোয়ালন্দ উপজেলা শাখার আহবায়ক জনাব মোঃ শহীদ শেখ (শহিদউল্লাহ)-এর সভাপতিত্বে সভায় প্রধান সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব জনাব জাহিদুর রহমান ফকির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলন জাতীয় পরিষদের সদস্য মশিউর রহমান রিশাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার আহবায়ক আব্দুল কুদ্দুস খান, উপজেলা শাখার যুগ্ন আহবায়ক জনাব মোঃ মঞ্জু মুন্সি।
সভায় বক্তারা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় আহ্বায়ক কামাল সরদার, যুগ্ন আহবায়ক ফরিদা সদস্য সচিব নান্নু মোল্লা, যুগ্ম সদস্য সচিব বর্ণ আক্তার এর নাম ঘোষণা করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com