শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফটিকছড়ির রোজি আকতার গণধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ২২ বছর পর গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফটিকছড়ির রোজি আকতার গণধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ২২ বছর পর গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়ি থানার চাঞ্চল্যকর রোজি আকতার গণধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ নাছিরকে (৪৮) দীর্ঘ ২২ বছর পর গ্রেফতার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।

১০ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে হাটহাজারী থানাধীন পশ্চিম ধলই নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ফটিকছড়ির শাহানগর এলাকার আমির হোসেনের ছেলে।
এসআরবি-৭ জানায়, ২০০৪ সালের ১৬ মে রোজি আকতারের মরদেহ তার বসতবাড়ির দক্ষিণ পাশে একটি মান্দার গাছের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তে পাঠালে ফটিকছড়ি থানায় অপমৃত্যু মামলা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণ ও পরে হত্যার তথ্য উঠে আসে। এরপর ভিকটিমের বড় ভাই মোঃ আবু তাহেরের অভিযোগের ভিত্তিতে ২০০৪ সালের ২ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩)/৩০ ধারায় ফটিকছড়ি থানায় মামলা (নং-০১) হয়।
তদন্তে জানা যায়, প্রতিবেশী আঃ মান্নান প্রায়ই রোজিকে উত্ত্যক্ত করতেন। বিয়ের প্রস্তাব দিলে আঃ মান্নান খারাপ প্রকৃতির হওয়ায় পরিবার রাজি হয়নি। ঘটনার দিন ১৫ মে ২০০৪ রাত আনুমানিক ৯টায় রোজি প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে আঃ মান্নান ও নাছির তাকে জোর করে মান্নানের দোকানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরে বাড়িতে পৌঁছে দেওয়ার পথে অপর আসামি আবু বক্কর ও নুরুল ইসলামের সঙ্গে দেখা হলে আঃ মান্নান ও নাছির আবার ধর্ষণ করে মুখ চেপে শ্বাসরোধে হত্যা করেন। এরপর আবু বক্কর ও নুরুল ইসলামের সহায়তায় মরদেহ গাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়।
মামলার পর থেকে নাছির গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি ২০০৪ সাল থেকে দীর্ঘদিন ওমানে ছিলেন। পরে প্রকৃত পরিচয় গোপন করে নাম বদলে “মোঃ আজম” পরিচয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন। গোয়েন্দা তৎপরতায় গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এই আসামি হাটহাজারী এলাকায় অবস্থান করছেন।

সেই তথ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com