শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরে পার্কিং রাখা বাসে অগ্নিসংযোগ:বাসে ঘুমিয়ে চালক কালাচান(৫৫) ধোঁয়ায় অসুস্থপরে মৃত 

সিনিয়র রিপোর্টার:আব্দুস সালাম মোল্লা।     |   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরে পার্কিং রাখা বাসে অগ্নিসংযোগ:বাসে ঘুমিয়ে চালক কালাচান(৫৫) ধোঁয়ায় অসুস্থপরে মৃত 

ফরিদপুরে পার্কিং রাখা বাসে অগ্নিসংযোগ:বাসে ঘুমিয়ে চালক কালাচান(৫৫) ধোঁয়ায় অসুস্থপরে মৃত বরণ করেছে।  ফরিদপুরে পার্কিংএ রাখা একটি বাসে অগ্নিসংযোগ দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখ (৫৫) ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় পৌর বাস টার্মিনালসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

নিহত কালাচান শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের মৃত নুরুদ্দিন শেখের ছেলে। তিনি প্রায় ৩০ বছর ধরে বাস চালক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও বাসশ্রমিক সূত্রে জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া বাসটি ‘কিশোর-তন্ময়’ পরিবহনের। বাসটি ফরিদপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কে চলাচল করত। প্রায় দেড় বছর ধরে বাসটি চালাচ্ছিলেন কালাচান শেখ। তিনি গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে থাকলেও রাতে বাসটি দেরিতে ফিরলে সেখানেই ঘুমাতেন। বাসটির মালিক তপন কুমার দাস (৫০)। তিনি ফরিদপুর শহরের রথখোলা সিনপাড়া এলাকার মৃত কার্তিক দাসের ছেলে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবরে ঘটনাস্থলে সেখানে গিয়ে বাসটি দাউ দাউ করে জ্বলতে দেখেন। ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় বাসের চালক অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার জানান, বাসটি টার্মিনালের পাশে পার্কিং করে এর ভেতরেই ঘুমিয়ে ছিলেন কালাচান শেখ। রাতে বাসটিতে আগুন দেওয়া হলে তাঁর একটি হাত পুড়ে যায়। পরে তিনি বাস থেকে নেমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আবুল বাশার বলেন, ‘যারা মানুষের জীবন নিয়ে রাজনীতি করে, তারা মানুষ হতে পারে না। আমাদের শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই কেন? সরকার আমাদের কেন নিরাপত্তা দিতে পারছে না? আমরা সরকারের কাছে আমাদের ভাই হত্যার বিচার চাই।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন এসে বাসটিতে পেট্রল ঢেলে আগুন দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান অগ্নিদগ্ধ হননি। তিনি দ্রুত বাস থেকে বের হয়ে আসেন। পরে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, শহরের বিভিন্ন সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com