শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রসনে ধর্মীয় ভাবমূর্তি ও বিশ্বস্ততায় কোটি টাকা হাতিয়ে আত্মগোপন :তথ্যপ্রযুক্তিতে গ্রেফতার 

সিনিয়র রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা।    |   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রসনে ধর্মীয় ভাবমূর্তি ও বিশ্বস্ততায় কোটি টাকা হাতিয়ে আত্মগোপন :তথ্যপ্রযুক্তিতে গ্রেফতার 

চরভদ্রসনে ধর্মীয় ভাবমূর্তি ও বিশ্বস্ততায় হাতিয়ার হিসেবে ব্যবহার করে কোটি টাকা হাতিয়ে আত্মগোপন। পুলিশ তথ্যপ্রযুক্তিতে গ্রেফতার। চরভদ্রসনে ধর্মীয় ভাবমূর্তি ও বিশ্বস্ততাকে পুঁজি করে কোটি টাকা হাতিয়ে ভোল বদলে আত্মগোপনে থাকা মো. শামীম (২৪) পুলিশের জালে ধরা পড়েছে। দীর্ঘ অনুসন্ধান শেষে ঢাকার খিলগাঁও থেকে তাকে গ্রেপ্তার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।

গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তিনি প্রতারণার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে। গ্রেপ্তার শামীম বরিশালের হিজলা থানার চরবিশোর গ্রামের ফারুক মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে চরভদ্রাসনের আব্দুল শিকদার ডাঙ্গী মাদ্রাসায় পড়াশোনা শেষে স্থানীয় আব্দুল শিকদারের ডাঙ্গি মসজিদে ইমামতি শুরু করেন শামীম। নম্র আচরণ ও ধর্মীয় পোশাকের কারণে দ্রুতই এলাকায় আস্থার প্রিয় পাত্র হয়ে ওঠেন।

পরবর্তীতে স্থানীয় আলহাজ মৃধার সন্তানকে আরবি পড়ানোর সূত্রে ওই পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। একপর্যায়ে ইমামতি ছেড়ে চরভদ্রাসন বাজারের ‘মক্কা মদিনা’ নামের একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে যোগ দেন শামীম। মালিকের অন্ধ বিশ্বাসের সুযোগ নিয়ে দোকানের ব্যাংক হিসাব ও অর্থ লেনদেনের পূর্ণ নিয়ন্ত্রণ করে।

প্রতিদিনের বিক্রির টাকা থেকে দফায় দফায় ৩০ থেকে ৪০ হাজার টাকা সরানোর পাশাপাশি ব্যাংকের অর্থ তুলে প্রায় ৫৭ লাখ টাকা আত্মসাৎ করেন তিনি। শুধু দোকানমালিকই নন, বাজারে নিজের ভালো ভাবমূর্তি কাজে লাগিয়ে আরও ৪০ থেকে ৫০ জন ব্যবসায়ী ও ব্যক্তির কাছ থেকে২০ হাজার থেকে শুরু করে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ এবং ১২ লাখ টাকা পর্যন্ত হাতে নিয়েছেন। বিপুল অঙ্কের টাকা ধার নিয়ে হঠাৎ নিখোঁজ ছিল। আত্মসাতের অঙ্ক কোটি টাকা ছাড়িয়ে যায় বলে ক্ষতিগ্রস্তদের দাবি। স্থানীয় কয়েকজন ইমামও ব্যক্তিগত বিশ্বাস থেকে তাকে টাকা দিয়েছিলেন, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করছে।

টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর নিজের পরিচয় ও চেহারা পুরোপুরি বদলে ফেলেন শামীম। টুপি-পাঞ্জাবি ছেড়ে, দাড়ি কেটে সাধারণ পোশাকে ঢাকার খিলগাঁওয়ে দোকানে কাজ ছিল। তথ্য প্রযুক্তির নজরদারিতে আটক করা হয়েছে। গত ৭ নভেম্বর সন্ধ্যায় খিলগাঁওয়ের ত্রিমোহনী টেম্পু স্ট্যান্ড এলাকা থেকে খিলগাঁও থানা পুলিশের সহায়তায় তাকে আটক করে চরভদ্রাসন থানা পুলিশ।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী জানান, ১ সেপ্টেম্বর দায়ের হওয়া বিশ্বাসভঙ্গ ও প্রতারণা মামলায় (ধারা ৪০৬/৪২০) শামীমকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্যে এই চক্রে আর বেশ কয়েকজন সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আত্মসাৎ করা অর্থ উদ্ধার ও সহযোগীদের শনাক্ত করতে আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com