শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তিন মাসের ব্যবধানে ঝিনাইদহের কোটচাঁদপুর থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি হয়েছেন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :   |   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তিন মাসের ব্যবধানে ঝিনাইদহের কোটচাঁদপুর থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি হয়েছেন

সর্বশেষ সোমবার (১৬ নভেম্বর) সকালে থানা ছেড়েছেন ওসি মেহেদী হাসান। বর্তমানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ওসি তদন্ত গোকুল চন্দ্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগে কোটচাঁদপুর থানার ওসি আসাদুজ্জামান বদলি হয়ে ঝিনাইদহ সদর থানায় যোগদান করেন। এরপর থানার ওসি তদন্ত আনসারুল্লাহ হক দায়িত্ব পালন করেন। পরবর্তীতে গত ১১ আগস্ট কোটচাঁদপুর থানায় যোগদান করেন ওসি আজাদ রহমান। তিনি ৩১ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। মাত্র ২০ দিন দায়িত্ব পালনের পর তিনি কোটচাঁদপুর থানা ছাড়েন।

এরপর ৩১ আগস্ট থানায় যোগদান করেন ওসি মেহেদী হাসান। তিনি প্রায় ৭৭ দিন দায়িত্ব পালন করেন। সোমবার সকালে থানার ওসি তদন্ত গোকুল চন্দ্রের কাছে দায়িত্ব হস্তান্তর করে তিনি কোটচাঁদপুর থানা ত্যাগ করেন।

স্বল্প সময়ের ব্যবধানে দুই ওসির বদলি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে শাস্তিমূলক বদলি বলে মনে করছেন, আবার কারও মতে এটি পুলিশের নিয়মিত বদলির অংশ। তবে বদলির প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মুহাম্মদ আশিস বিন হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com