শফিকুল ইসলাম বাদল | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১৩ নম্বর মাছিহাতা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য সদস্য (মেম্বার) প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন মো. শরিফ মিয়া। তিনি ওই ওয়ার্ড থেকে সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।
নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
মো. শরিফ মিয়া জানান, স্থানীয় জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা পেলে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
তিনি আরও জানান, এলাকার মানুষের প্রত্যাশা পূরণ এবং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকতার সঙ্গে কাজ করতে চান তিনি।
এদিকে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী হিসেবে মো. শরিফ মিয়ার নাম স্থানীয়ভাবে আলোচনায় আসতে শুরু করেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com