সিনিয়র রিপোর্টার,আব্দুস সালাম মোল্লা: | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের আয়োজনে আজ বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় তাঁরা তাঁদের দাবিগুলো তুলে ধরেন।
নিকাহ্ রেজিস্ট্রারদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর ১৩ ধারা অনুযায়ী ইউনিয়নে একজন এবং সিটি করপোরেশনের ওয়ার্ডে একজন নিকাহ্ রেজিস্ট্রারের অধিক্ষেত্র বহাল রাখা; অবসরের বয়সসীমা ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর করা; যোগ্যতা ও বিধি অনুসারে পিতার স্থলে পুত্রকে নিয়োগ দেওয়া; বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধন করে ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর ও মেয়েদের ১৬ বছর নির্ধারণ করা এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিকাহ্ রেজিস্ট্রারদের হয়রানিমূলক কার্যক্রম বন্ধ করা।
এ সময় বক্তারা বলেন, একটি ইউনিয়নে একজন নিকাহ্ রেজিস্ট্রারের অধীনে মাসে গড়ে মাত্র ৫ থেকে ৬টি বিয়ে নিবন্ধিত হয়। এই সামান্য আয় দিয়ে তাঁদের সংসার চালাতে হয়। একই ইউনিয়নে একাধিক নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হলে তাঁদের জীবন-জীবিকা চরম সংকটে পড়বে এবং পেশাগত অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে।
বক্তারা আরও বলেন, নিকাহ্ রেজিস্ট্রারদের অবসরকালীন ভাতা বা পেনশনের ব্যবস্থা নেই। তাই তাঁদের অবসরের বয়স বাড়ানো এবং যোগ্যতার ভিত্তিতে পিতার স্থলে পুত্রকে নিয়োগের বিষয়টি বিবেচনা করতে হবে।
বক্তারা দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে ১২ বছর বয়স থেকেই ছেলে-মেয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাই বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধন করে ছেলেদের বয়স ১৮ বছর ও মেয়েদের বয়স ১৬ বছর করা জরুরি।
দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন নিকাহ্ রেজিস্ট্রাররা। আজ সারাদিন বিয়ে ও তালাকসহ সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণাও দেন তাঁরা।
অধিক্ষেত্র পরিবর্তন করা হলে তাঁদের প্রতিষ্ঠিত কর্মপরিধি ও জীবিকা হুমকির মুখে পড়বে। বিশেষ করে বিয়ের সংখ্যা কম — এমন ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রাররা বেশি ক্ষতিগ্রস্ত হবেন।
অধিক্ষেত্র পরিবর্তন করা হলে তাঁদের প্রতিষ্ঠিত কর্মপরিধি ও জীবিকা হুমকির মুখে পড়বে। বিশেষ করে বিয়ের সংখ্যা কম — এমন ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রাররা বেশি ক্ষতিগ্রস্ত হবেন।
ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আ. ন. ম. ইসহাকের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ফরিদপুর জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জাকির হোসেন, জেলা কাজী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান এবং আইন সম্পাদক অ্যাডভোকেট মাওলানা জয়নাল আবেদীনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com