শফিকুল ইসলাম ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়াজেলা প্রতিনিধি: | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের অভিযানে দুটি চোরাই গরুসহ মো. সালেক খান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল নামে আরও এক ব্যক্তি পালিয়ে যায়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার বুধন্তি ইউনিয়নের মোল্লা ব্রিক ফিল্ড এলাকায় এ অভিযান পরিচালনা করে ইসলামপুর পুলিশ ফাঁড়ির টহলরত পুলিশ।
আটক সালেক খান বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের খানবাড়ির আব্দুল আউয়াল খানের ছেলে।
ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইন্সপেক্টর ফারুক মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি চোরচক্র দুটি গরু অন্যত্র পাচারের চেষ্টা করছে।
এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বুধন্তি ইউনিয়নের মোল্লা ব্রিকসের সামনে থেকে দুটি গরুসহ সালেক খানকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com