শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক :   |   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার

গাইবান্ধায় গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক (৬৯) ও দপ্তর সম্পাদক মাসুদ রানা (৪৮) গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব। এর আগে সন্ধ্যায় আবু বক্কর সিদ্দিককে এবং দুপুরে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের পর থেকে আত্মগোপনে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক। তবে প্রকাশ্যে বেড়াতেন দপ্তর সম্পাদক মাসুদ রানা। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শহরের আদর্শ পাড়ায় ছোট ভাই হামিদের তিনতলা বাড়ির দ্বিতীয় তলা থেকে আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া দুপুর দেড়টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তা থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের গাইবান্ধার সভাপতি আবু বক্কর সিদ্দিক আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে দপ্তর সম্পাদক মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেফতারের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com