জেলা প্রতিনিধি | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৩৩৩ বার পঠিত | পড়ুন মিনিটে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দাউদ পুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে উঠান বৈঠক করে সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন দাউদ পুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম ভুইয়া।
দাউদ পুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড সহ দাউদপুর ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মী ও সাধারণ জনগন শফিকুল ইসলাম ভূঁইয়া কে দাউদ পুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান হিসেবে দেকতে আগ্রহী এবং একমাত্র শফিকুল ইসলাম ভুইয়া কে দাউদ পুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে দেখতে চান সকল সাধারণ জনগন।
উক্ত অনুষ্ঠানে ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য লেহাজউদ্দিনের সভাপতিত্বে ও দাউদ পুর ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি আলামিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদ পুর ইউনিয়ন বিএনপির হাজারো জনগনের প্রিয় ও আস্থাভাজন ব্যক্তি ও দাউদ পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম ভুইয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপির জয়েন সেক্রেটারি আব্দুস সাত্তার,৯ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সোহাগ, বিএনপি নেতা জামাল উদ্দিন,মোঃ শাহাজালাল,ওসমান,মোঃ আফির উদ্দিন,আমিরুল ইসলাম,জমির আলি সহ দাউদপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সংগঠনের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com