কামরুজ্জামান হেলাল যুক্তরাষ্ট্র প্রতিনিধি: | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪৫ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন শহরে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর। দেশীয় খাবারের স্বাদ ও ঐতিহ্য নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘নিউ রান্নাঘর রেস্টুরেন্ট’। আগামী ২২ নভেম্বর রোববার আনুষ্ঠানিকভাবে রেস্টুরেন্টটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হবে। উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ আয়োজন ও অতিথিদের জন্য বিনামূল্যে খাবার পরিবেশনের ব্যবস্থা।
রেস্টুরেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে তৈরি হয়েছে আগ্রহ ও উৎসাহ। আয়োজকদের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিসহ মিশিগানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ২২ নভেম্বর দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে গ্র্যান্ড ওপেনিংয়ের আনুষ্ঠানিকতা। দুপুর ২টায় ফিতা কেটে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ উপলক্ষে আগত অতিথিদের জন্য থাকবে বিনামূল্যে খাবারের বিশেষ আয়োজন।
দেশীয় ও বাংলা খাবারের ঐতিহ্যবাহী স্বাদকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে ‘নিউ রান্নাঘর রেস্টুরেন্ট’। প্রবাসের ব্যস্ত জীবনে দেশীয় খাবারের স্বাদ উপভোগের পাশাপাশি পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর একটি নতুন ঠিকানা হয়ে উঠবে প্রতিষ্ঠানটি—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
রেস্টুরেন্টটির নিয়মিত কার্যক্রম প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত চালু থাকবে।
ঠিকানা: ২৩২১১ রায়ান রোড, ওয়ারেন, মিশিগান ৪৮০৯১।
যোগাযোগ:
* মূল ফোন: (৫৮৬) ৮০৬-০০১৬
* মোহাম্মদ নূর মিয়া: ৫৮৬-৩২৮-৭৬১৭
* কবির আহমেদ: ৩১৩-২৫৮-৭৭১৭
নতুন এই রেস্টুরেন্টের যাত্রা প্রবাসে বাংলাদেশি খাবারের ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও এগিয়ে নেবে—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com