এ কে এম মোহাম্মদ আলী | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৭ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পৌর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর ১৮ সদস্যকে পুলিশ আটক করেছে ৷
বুধবার (২৫ নভেম্বর) ১১টায় সদর সার্কেলের এডিশনাল এসপি মো: শরিফুল হক ও ওসি তদন্ত শেখ তাজউদ্দীন আহমেদ হোসেনপুর থানায় এক বিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ৷ বিফিংয়ে এডিশনাল এসপি আরও জানান,কিশোরগঞ্জ জেলার এসপি মো: মিজানুর রহমানের নির্দেশে হোসেনপুর থানার পুলিশ ও জেলার গোয়েন্দা সংস্থা হোসেনপুর পৌর সদরের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করেছে ৷ গ্রফতারকৃতদের বিষয়ে পুলিশ তদন্ত করছে ৷ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে ৷ উল্লেখ্য হোসেনপুর পৌর সদরে কিশোর গ্যাং এর উপদ্রব বেড়ে যাওয়ায় কিশোররা বিভিন্ন অপরাধে জরিয়ে পড়ছে ৷ উপজেলা সদরের বিভিন্ন স্কুল,কলেজ ও পৌর সদরের বিভিন্ন রাস্তায় এদের তৎপরতা বেশী দেখা যায় ৷ এদের ইভটিজিং এর কারণে সাধারণ শিক্ষার্থীরা স্কুল,কলেজে আতংক নিয়ে যাতায়াত করে ৷ এসব কিশোরদের কঠোর ভাবে দমন করার ব্যাপারে কিশোরগঞ্জ-১ (সদর- হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো: মাজহারুল ইসলাম নির্দেশ দিয়েছেন ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com