শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আমন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক, তবুও কাটছে না কৃষকের দুঃখ-দুর্দশা

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি:   |   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক, তবুও কাটছে না কৃষকের দুঃখ-দুর্দশা

কৃষিনির্ভর দেশ বাংলাদেশ। এ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি, আর কৃষকই সেই চালিকাশক্তির মূল কারিগর। কৃষকের ঘাম ঝরানো পরিশ্রমে উৎপাদিত খাদ্যশস্যে পূরণ হয় দেশের কোটি মানুষের খাদ্যের চাহিদা। অথচ সেই কৃষকের জীবনেই যেন দুঃখ-কষ্টের শেষ নেই।

বর্তমানে যশোরের মনিরামপুর উপজেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আমন ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাঠজুড়ে চলছে ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার কর্মযজ্ঞ। সোনালি ধানের শিষে কৃষকের মুখে কিছুটা হাসি ফুটলেও ফসল উৎপাদনের খরচ এবং ন্যায্যমূল্য পাওয়া নিয়ে তাদের মনে রয়েছে নানা শঙ্কা।

মনিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামের কৃষক আয়শা বেগম বলেন, ‘আমরা কৃষক মানুষ। কৃষিকাজ করেই আমাদের জীবন চলে। নিজেদের ঘরের ধান-চাল খেয়ে যদি সারা বছর চলতে পারি, তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকে না। কিন্তু শহরের মানুষ দোকান থেকে টাকা দিয়ে চাল কিনে খায়। তারা হয়তো বোঝে না, একমুখ ভাত মুখে তুলে দিতে একজন কৃষককে কতটা কষ্ট করতে হয়।’

তিনি আক্ষেপ করে আরও বলেন, ‘কৃষকের কষ্ট যদি শহরের মানুষ বুঝত, তাহলে কৃষকদের নিয়ে কেউ এমন অবহেলা বা তালবাহানা করত না। কৃষি উপকরণের দাম আকাশছোঁয়া। সার, বীজ, কীটনাশকসহ চাষাবাদের প্রতিটি খাতে খরচ বেড়েছে। অথচ উৎপাদিত ধান বিক্রি করতে গেলে কৃষক ন্যায্যমূল্য পান না। এত পরিশ্রম করে ফসল ফলিয়েও লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়ে।’

কৃষকদের মতে, মাঠে ফসল ফলানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত প্রতিটি ধাপে তাদের শ্রম, সময় ও অর্থ ব্যয় করতে হয়। কিন্তু উৎপাদন খরচের সঙ্গে বাজারে ধানের বিক্রয়মূল্যের সামঞ্জস্য না থাকায় অনেক সময় প্রত্যাশিত লাভ থেকে বঞ্চিত হন তারা।

কৃষকরা মনে করেন, কৃষি উপকরণের দাম সহনীয় পর্যায়ে রাখা, সহজ শর্তে কৃষিঋণ প্রদান এবং উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কৃষকের মুখে প্রকৃত হাসি ফুটবে। কারণ কৃষক বাঁচলে বাঁচবে কৃষি, আর কৃষি বাঁচলেই খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে বাংলাদেশে।

তাই কৃষকের ঘরে শুধু আমন ধান নয়, ফিরুক স্বস্তি ও সমৃদ্ধি—এমন প্রত্যাশা দেশের সব কৃষকের।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com