সিনিয়র রিপোর্টার: আব্দুস সালাম মোল্লা: | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মুঃ সাইফুল্লাহিল গালিব ১২ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
চরভদ্রাসন অফিসার্স ক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে এই বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মুঃ সাইফুল্লাহিল গালিবকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান বিন ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. মাকসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান খান এবং একাডেমিক সুপারভাইজার মো. ইয়াছিয়াসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বরণ অনুষ্ঠানে বক্তারা নবাগত এসিল্যান্ডকে চরভদ্রাসনে স্বাগত জানিয়ে তাঁর কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। উপজেলার ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com