শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

উল্টোভাবে টাঙানো জবির পতাকা, প্রশাসনের উদাসীনতায় শিক্ষার্থীদের ক্ষোভ

মোঃ রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উল্টোভাবে টাঙানো জবির পতাকা, প্রশাসনের উদাসীনতায় শিক্ষার্থীদের ক্ষোভ
১৮

জাতীয় পতাকার পাশে উল্টোভাবে টাঙানো হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিজস্ব পতাকা।

সোমবার ( ৭ জুলাই) ঘটনাটি সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে দেখা গেলেও দীর্ঘ সময় ধরে তা সংশোধন না করায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের ভাষায়, এটি জবির মর্যাদার প্রতি অবমাননাকর আচরণ এবং দায়িত্বে চরম অবহেলার প্রতিফলন।

সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের নজরে আসে ভিসি ভবনের সামনে জবির পতাকা উল্টোভাবে টাঙানো রয়েছে, ঠিক জাতীয় পতাকার পাশেই। অথচ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি ঠিক করা হয়নি। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভের জন্ম নেয়।

জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলভী আবিব বলেন,
“যে পতাকা আমাদের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে, সেই পতাকাই এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে উল্টোভাবে টাঙানো হয়েছে—এটি অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক। এ ধরনের অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

আরেক শিক্ষার্থী নাদিয়া আফরিন কেয়া বলেন,
“জবির একজন শিক্ষার্থী হিসেবে আমি অত্যন্ত ব্যথিত। বিশ্ববিদ্যালয়ের প্রতীককে এভাবে অবমূল্যায়ন আমাদের জন্য লজ্জার। আমরা চাই প্রশাসন যেন এসব বিষয়ে আরও সচেতন হয়।”

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি ঘটনাটি সম্পর্কে অবগত নই। তবে আমরা দ্রুত এটি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।”

পতাকার মতো গুরুত্বপূর্ণ একটি জাতীয় ও প্রাতিষ্ঠানিক প্রতীকের প্রতি এমন অবহেলা প্রশাসনের গাফিলতির চিত্র তুলে ধরেছে বলে মনে করছেন অনেকে। শিক্ষার্থীরা দাবি তুলেছেন, এমন ঘটনায় দোষীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, যেন ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com