শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কৃষি প্রণোদনা বিতরণ করলেন গোবিন্দগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

আনোয়ার হোসেন:   |   মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কৃষি প্রণোদনা বিতরণ করলেন গোবিন্দগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
১১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষক প্রশিক্ষণ কক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন সুলতানা।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মামুনুর রশিদ, প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার জাহানসহ বিভিন্ন ইউনিয়নের বিএস ও সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com