সোহাগ মিয়া | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
খানখানাপুর দত্তপাড়া স্কুল মাঠে অত্যন্ত জমজমাট ও উদ্দীপনাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘ইদ্রিস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর মেগা ফাইনাল খেলা। পল্লী উন্নয়ন ক্লাব দত্তপাড়ার আয়োজনে এবং ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী এস এম মাজেদের সৌজন্যে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
“খেলবো প্রাণপণে, জিতবো সম্মানে” ও “গ্রাউন্ড কাঁপবে, ইতিহাস গড়বে” এই স্লোগানকে সামনে রেখে ফাইনালে মুখোমুখি হয় চন্দনীর অগ্রগতি একাদশ ও খানখানাপুরের তোয়া মাল্টিমিডিয়া। টান টান উত্তেজনাপূর্ণ এই ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চন্দনীর অগ্রগতি একাদশ দুটি গোল করে এগিয়ে থেকে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন (বিজয়ী) হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com