শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ : লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবি

আনোয়ার হোসেন   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ : লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবি

২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসিস্ট আওয়ামীলীগের লগি বৈঠার তাণ্ডবের প্রতিবাদে ও বর্বরতার বিচারের দাবিতে আজ বুধবার বিকেলে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর ও শহর শাখা এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি স্টেশন জামে মসজিদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে ডাক বাংলা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা আমীর মো. আব্দুল করিম এমপি, ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারি সেক্রেটারী ও পৌর মেয়র প্রার্থী মো. ফয়সাল কবির রানা, পৌরসভা আমীর অধ্যাপক এ.কে.এম ফেরদৌস আলম, সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, শিবির নেতা ফারহান সাদিক প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা প্রকাশ্য রাজপথে লগি, বৈঠা ও ধারালো অস্ত্র নিয়ে জামায়াতের নেতাকর্মীদের ওপর যে বর্বরতা চালিয়েছিল, তা আজও আমাদের শিহরিত করে। পল্টন ও বায়তুল মোকাররমের রাজপথে নিরীহ মানুষের ওপর যেভাবে পৈশাচিক হামলা চালানো হয়েছিল ও লাশের ওপর দাঁড়িয়ে উল্লাস করা হয়েছিল। যা ছিল একটি পরিকল্পিত ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বহিঃপ্রকাশ। সেদিন ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে। এই ঘটনার পর যারা ন্যায়বিচার চাইতে গিয়েছিল, ক্ষমতা টিকিয়ে রাখতে ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এবং খুনিদের রক্ষা করতে মামলা তুলে নিয়েছিল।

বক্তারা আরও বলেন, ২৮ অক্টোবরের সেই পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার আজও সম্পন্ন হয়নি। ওই সময় সংঘটিত হত্যাকাণ্ডের সাথে জড়িত সব মাস্টারমাইন্ড ও খুনিদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com