আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক : | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
চাকরি জাতীয়করণের এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধায় বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন জেলা শাখার উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে গাইবান্ধার আসাদুজ্জামান গার্লস হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার আহবায়ক মো: ফজলুল হক মাসুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: নুরুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের মহাসচিব, শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের যুগ্ম-মহাসচিব (কেন্দ্রীয় কমিটি) এবং শিক্ষা মন্ত্রণালয় মনোনীত সদস্য (শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড, ঢাকা) মো: আজিজুল হক রাজা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আসাদুজ্জামান গার্লস হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মনিরুল হক। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো: মুনজুরুল মোস্তফা মুন্না। সম্মেলনে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: আব্দুল মতিন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মো: হাফিজার রহমান, বগুড়া মহানগর কমিটির আহবায়ক মো: জহুরুল ইসলাম স্বপন এবং সদস্য সচিব মো: পান্না মিয়া বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা দীর্ঘদিন ধরে চরম বৈষম্যের শিকার হচ্ছেন। তাই বৈষম্য দুর করে শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি দ্রুত মেনে নেওয়ার জোর দাবি জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com