শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

আনোয়ার হোসেন   |   সোমবার, ০৪ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় রাসেল মিয়া (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলা বকচর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত রাসেল গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধানপাড়ার দুলা মিয়ার ছেলে। তিনি বগুড়ার সৈয়দ আহমদ কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৮টার দিকে বগুড়া থেকে রাসেল সহ অপর এক যুবক মোটরসাইকেলে বকচর এলাকায় পৌঁছলে স্লিপ করে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত রাসেলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com