শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় হ্যাকিং এর বিভিন্ন ডিভাইসসহ ২ হ্যাকার গ্রেফতার

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ২৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় হ্যাকিং এর বিভিন্ন ডিভাইসসহ ২ হ্যাকার গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নগদ ১১লাখ, ৪ হাজার ৪শ’ ৯২ টাকা, বিপুল পরিমাণ সীম কার্ড, মাদক ও হ্যাকিং এর বিভিন্ন ডিভাইসসহ মাসুম বিল্লাহ(২৫) ও বুলু মিয়া(৫০) নামের ২ চিহ্নিত হ্যাকারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

সোমবার (২৩ জুন) দিবাগত মধ্য রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাসুম বিল্লাহ উপজেলার
বিশ্বনাথপুর গ্রামের আজিজার রহমানের ছেলে ও বুলু মিয়া একই গ্রামের নেছাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সোমবার (২৩ জুন) দিবাগত মধ্য রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে হ্যাকার মাসুম বিল্লাহ ও বুলু মিয়াকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১১ লাখ, ৪ হাজার,৪শ’ ৯২টাকা, ২ হাজার ২শ’ ৫৪টি সীম কার্ড, সিসি ক্যামেরা, ২টি হার্ড ডিক্স, ৭টি মোবাইল ফোন, টাকা গোননা মেশিন, ১৯ পিস ইয়াবা, বিভিন্ন হ্যাকিং ডিভাইস জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,তাদেরকে মাদক ও প্রতারনা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com