শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়াইনঘাটে ভুয়া ফেসবুক পেজ খুলে রাজনৈতিক নেতা ও উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাটে ভুয়া ফেসবুক পেজ খুলে রাজনৈতিক নেতা ও উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ!

 

সিলেটের গোয়াইনঘাটে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনায় উদ্বেগ, পরিচয় শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া পরিচয়ে একাধিক পেজ খুলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এসব পেজ থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অসত্য, আপত্তিকর ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

অভিযোগ রয়েছে, ভুয়া এসব পেজের মাধ্যমে ব্যক্তিগত ও রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন পোস্ট, ছবি, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে চাঁদা দাবি করেএবং তথ্য প্রকাশ করা হচ্ছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি তৈরি হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও সেই স্বাধীনতার অপব্যবহার করে কারও বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার, সম্মানহানি কিংবা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়। বিশেষ করে উপজেলা প্রশাসনের মতো সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচার জনমনে ভুল ধারণা তৈরি করতে পারে।

এ অবস্থায় ভুয়া ফেসবুক পেজগুলোর পেছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে এসব পেজ পরিচালনা করা হচ্ছে এবং প্রচারিত তথ্যের সত্যতা কতটুকু—তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত তথ্য উদ্‌ঘাটন, জড়িতদের পরিচয় শনাক্ত এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে সাধারণ ফেসবুক ব্যবহারকারীদেরও যাচাই না করে কোনো পোস্ট শেয়ার, প্রচার কিংবা মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম হোক তথ্য ও জনমতের ইতিবাচক প্ল্যাটফর্ম, অপপ্রচার কিংবা ব্যক্তিগত আক্রমণের হাতিয়ার নয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com