শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জনসেবায় ভূমি সেবার পাশাপাশি মোবাইল কোর্টে সক্রিয় মাহির দায়ান আমিন

মাসুদ রায়হান   |   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জনসেবায় ভূমি সেবার পাশাপাশি মোবাইল কোর্টে সক্রিয় মাহির দায়ান আমিন

যশোরের মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহির দায়ান আমিনের বিভিন্ন উদ্যোগে ভূমি সেবা কার্যক্রমে গতিশীলতা এসেছে বলে জানিয়েছেন সেবাগ্রহীতারা। ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিয়মিত শুনানি, নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, খাস জমি ব্যবস্থাপনা ও রেকর্ড সংক্রান্ত কার্যক্রমে তিনি গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি যশোর সদরের অতিরিক্ত দায়িত্বও পালন করছেন তিনি।
ভূমি সেবা সহজীকরণের অংশ হিসেবে নিয়মিত শুনানি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার একদিনে ভূমি সংক্রান্ত ২২টি মামলার শুনানি সম্পন্ন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহির দায়ান আমিন। এতে দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতায় থাকা সেবাগ্রহীতাদের অনেকেই দ্রুত সমাধানের সুযোগ পেয়েছেন বলে জানা গেছে।
সেবাগ্রহীতাদের অভিযোগ, ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজে আগে দীর্ঘসূত্রতা ও হয়রানির মুখোমুখি হতে হতো। তবে সরকারি নির্ধারিত ফি ও নিয়ম মেনে নির্দিষ্ট সময়ে সেবা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়ায় পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। ইউনিয়ন ভূমি অফিসগুলোর কার্যক্রমেও প্রশাসনিক তদারকি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে ভূমি সেবার পাশাপাশি জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনাতেও সক্রিয় রয়েছেন এই কর্মকর্তা। জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন রেস্টুরেন্ট ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে অনিয়মের প্রমাণ মিললে আইন অনুযায়ী জরিমানা এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের মতে, নিয়মিত অভিযান ও প্রশাসনিক তদারকির ফলে ব্যবসায়ীদের মধ্যে আইন মেনে চলার প্রবণতা বাড়ছে। একই সঙ্গে ভূমি অফিসের সেবা কার্যক্রমে নিয়মিত শুনানি ও সরাসরি তদারকির কারণে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর সুযোগ তৈরি হয়েছে।
মো. মাহির দায়ান আমিন বলেন, সরকারি দায়িত্বের মূল লক্ষ্য হলো জনগণকে হয়রানিমুক্ত, স্বচ্ছ ও আইনানুগ সেবা নিশ্চিত করা। ভূমি সেবা কিংবা মোবাইল কোর্ট—প্রতিটি ক্ষেত্রেই সরকারি বিধিবিধান অনুসরণ করে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com